বাংলাখবর

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় নিহত অন্তত ৫৯

বাংলা খবর ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে আকস্মিক বন্যায় অন্তত ৫৯ জনের প্রাণহানি ঘটেছে। গত কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বুধবার দেশটির সরকারের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আবিদজানে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক আনুষ্ঠানিক বৈঠক শেষে সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি দেশটিতে বন্যায় ৫৯ জন মারা গেছেন বলে জানিয়েছেন।

আফ্রিকার এই দেশটিতে মৌসুমী ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া অনেক এলাকা বন্যার পানির নিচে তলিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। দেশটির সরকার বর্তমানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সার্বিক পরিমাণ নিরূপণ করছে। আগামী দিনগুলোতে মানবিক সহায়তা কার্যক্রমের বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলে জানিয়েছে কুলিবালি।

আইভরি কোস্টে প্রতিবেশী ঘানাও ভারী বর্ষণের কবলে পড়েছে। যেখানে দেশটির বিস্তীর্ণ অঞ্চল ও রাজধানী আক্রা প্লাবিত হওয়ায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স।

এই বিভাগের আরও খবর

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার