বাংলাখবর
অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, কড়া জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
বাংলা খবর ডেস্ক : হরমুজ প্রণালীতে টহল দেওয়ার সময় মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, "আমাদের মহান সামরিক বাহিনী আমাকে মাত্রই অবহিত করেছে যে, গত রাতে হরমুজ প্রণালীতে টহল দেওয়ার সময় আমাদের একটি অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরানিরা।"
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, আক্রান্ত হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ছিলেন। সৌভাগ্যবশত তারা দুজনেই সম্পূর্ণ সুরক্ষিত এবং অক্ষত আছেন। তবে পাইলটরা বেঁচে ফিরলেও এই আক্রমণকে সহজভাবে নিচ্ছে না ওয়াশিংটন। ট্রাম্প কড়া বার্তা দিয়ে বলেন, "যাই ঘটুক না কেন, এই হামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।"
এর আগে গত ৮ জুন ওমান উপকূলের কাছাকাছি মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। সে সময় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছিল। প্রাথমিক রিপোর্টের পর ট্রাম্পের এই আনুষ্ঠানিক বিবৃতি মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা