বাংলাখবর
অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে নাটক করার অভিযোগ মির্জা ফখরুলের
বাংলাখবর ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ। তাঁকে নিয়ে নাটক শুরু করেছে সরকার। একেক মন্ত্রী বলছেন একেক কথা। জাতীয়তাবাদী তাতি দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান আতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, মানুষের অধিকারের কথা বলায় নির্যাতন করছে সরকার। এবং সেভাবেই টিকে আছে সরকার।
চাল, ডাল, চিনি, ডিম, মুরগীসহ প্রতিটি নিত্য পন্যের দাম বেড়েছে অভিযোগ করে তিনি বলেন, সাধারণ মানুষের আয় বাড়েনি। তিনি প্রশ্ন রাখেন উন্নয়ন কাদের হচ্ছে? উন্নয়ন হচ্ছে ক্ষমতাসীন দলের মানুষের। তাদের একেকজন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।
দেশে খাদের কিনারায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অর্থনীতি ধ্বংস। বিদ্যুত জ্বালানির দাম বেড়েছে। ক্ষতির মুখে দেশের ব্যবসায়ীরা। আদানীর মতো কোম্পানির সাথে বিদ্যুত নিয়ে বহু বেশি দাম দিয়ে চুক্তির প্রভাব বিদ্যুত খাতে পড়েছে। সরকার দুর্নীতি এমন এক জায়গায় নিয়ে গেছে সরকার, যেখানে অর্থনীতি ফোকলা, ব্যাংকে টাকা নেই, নেই রিজার্ভ।
উন্নয়নের নামে লুটপাট অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এখন দেউলিয়া। না হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সমস্যা কোথায়? কারন সরকার জানে, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবেনা। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।তিনি অভিযোগ করেন, ভোটচুরি করে সব সময় ক্ষমতায় গেছে আওয়ামী লীগ। তাই দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় তারা।
সরকারের শরীক বাম দলগুলোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এক সময়ের বিপ্লবীরা ক্ষমতার ভাগ নিয়ে এখন আওয়ামী লীগের চেয়েও খারাপ হয়ে গেছে। বলেন, তারা এক সময় বিপ্লবী কথা বলতেন, এখন তারা আর বলেন না।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...