বাংলাখবর
অপূর্ণাঙ্গ আবেদনপত্র সরাসর বাতিল: ভিসা ও গ্রিন কার্ড নিয়মে চরম কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসা, গ্রিন কার্ড, নাগরিকত্বসহ যেকোনো ধরনের অভিবাসন সুবিধার আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে দেশটির অভিবাসন ও নাগরিকত্ব বিষয়ক সংস্থা (ইউএসসিআইএস)। এখন থেকে আবেদনপত্রে ভুল, কোনো ঘাটতি বা প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকলে কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়ে বা অতিরিক্ত প্রমাণপত্র না চেয়েই তা সরাসরি বাতিল (Reject) করে দেওয়া যাবে।
গত ৫ আগস্ট থেকেই এই নতুন নীতি কার্যকর হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, চাকরি বা স্থায়ী বসবাসের উদ্দেশ্যে আবেদন করা হাজার হাজার অভিবাসনপ্রার্থীর ওপর এর সরাসরি প্রভাব পড়বে।
নীতিমালায় কী পরিবর্তন এসেছে?
ইউএসসিআইএস (USCIS)-এর সংশোধিত নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, আবেদনের সময় প্রার্থীকে নিজে থেকেই যোগ্যতা প্রমাণের যাবতীয় সঠিক তথ্য ও নথিপত্র জমা দিতে হবে। আগে আবেদনের নথিতে কোনো ভুল বা ঘাটতি থাকলে ইমিগ্রেশন কর্মকর্তারা আবেদনকারীকে ‘রিকোয়েস্ট ফর এভিডেন্স’ (RFE) বা ‘নোটিশ অব ইনটেন্ট টু ডিনাই’ (NOID) পাঠিয়ে বাড়তি নথিপত্র বা সংশোধনের সুযোগ দিতেন। নতুন নিয়মে কর্মকর্তাদের এই বাধ্যবাধকতা আর থাকছে না।
ইউএসসিআইএস জানিয়েছে: সরাসরি বাতিলের ক্ষমতা: প্রয়োজনীয় প্রাথমিক নথি ছাড়া জমা দেওয়া আবেদনপত্র প্রথম ধাপেই খারিজ করার পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছে ইমিগ্রেশন অফিসারদের।
বাইডেন প্রশাসনের নীতি সংশোধন: এর আগে জো বাইডেন প্রশাসনের সময়ে আবেদন পুরোপুরি নাকচ করার আগে সাধারণত নথিপত্র সংশোধনের সুযোগ দেওয়ার নীতি অনুসরণ করা হতো। সেই নীতি এখন প্রত্যাহার করা হলো।
ভুয়া বা ‘প্লেসহোল্ডার’ আবেদন রোধ: অনেক সময় অসম্পূর্ণ আবেদন জমা দিয়ে প্রসেসিং চলাকালে ওয়ার্ক পারমিট বা অন্যান্য সাময়িক সুবিধা নেওয়ার যে চর্চা ছিল, তা বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ।
তবে বিশেষ ক্ষেত্রে যদি কোনো কর্মকর্তা মনে করেন অতিরিক্ত তথ্য চাওয়া প্রয়োজন, তবে তিনি নিজ বিবেচনায় নথি চাওয়ার সুযোগ (RFE) বজায় রাখতে পারবেন।
আবেদনকারীদের ওপর প্রভাব
এই নীতি কার্যকর হওয়ার পর থেকে যারা নতুন আবেদন করছেন কিংবা যাদের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, তাদের সবাইকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ওয়ার্ক ভিসা (যেমন H-1B), ফ্যামিলি স্পনসরশিপের অধীনে গ্রিন কার্ড, ভিসা এক্সটেনশন এবং নাগরিকত্বের আবেদনকারীদের এখন থেকে প্রথমবারেই সব কাগজপত্র শতভাগ সঠিকভাবে জমা নিশ্চিত করতে হবে।
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬